ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: হাসান মাহমুদ জয়: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে ভূরুঙ্গামারী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল অফিস। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীণ পণ্য ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে ভূরুঙ্গামারী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল অফিস সংলগ্ন উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী এলাকায় এ কার্যক্রম সম্পন্ন করা হয়। বাজেয়াপ্ত ও মেয়াউত্তীর্ণ পণের মধ্যে ওষুধ, সার, খাদ্যদ্রব্য, তামাকজাত দ্রব্য, কারেন্ট জাল, শাড়ি, ওড়না, চাদর ও প্রসাধনী সামগ্রী ছিল। এসব পণ্যের ওজন প্রায় ১৫ হাজার ২০০ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় ২৩ লাখ টাকা। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার মুহাম্মদ রাশেদুল আলমের সার্বিক তত্ত্বাবধানে ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়। এসময় ধ্বংসযোগ্য পণ্য ধ্বংসকরণ কমিটির আহ্বায়ক রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যুগ্ম কমিশনার মো. ফয়সাল বিন রহমান, ধ্বংসকরণ কমিটির সদস্য সচিব কুড়িগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার সাঈদুর রহমান মুন্না, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২বিজিবি) সহকারী পরিচালক মতিউর রহমান, সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) বদিউজ্জামান, কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এনামুল হক, ভূরুঙ্গামারী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা জহির রায়হান সিদ্দিক ও ভূরুঙ্গামারী শুল্ক গুদাম কর্মকর্তা জুনেদ আহমেদ উপস্থিত ছিলেন।
অর্থনীতি ডেস্ক: পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে কার্যক্রম শুরুর প্রথম দুই দিনে মোট ১৩ হাজার ৪২৮ জন গ্রাহক ৫৮১ কোটি টাকা উত্তোলন করেছেন। সরকারি
মোঃ বেলাল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে যমুনা নদীতে বালুবাহী একটি বলগেট ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছে। এ দুর্ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের
মোঃ হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম প্রতিনিধি: সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতেও ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্নতা রক্ষায় বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পৃথক দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে কলেজ শাখা
সরকার দাম বাড়িয়ে দেওয়ার পরও রাজধানীর বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেলের সংকট পুরোপুরি কাটেনি। এরই মধ্যে সয়াবিনের এই তীব্র সরবরাহাভাবের মাঝেই বাজারে নতুন করে আটা ও ময়দার দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে
মোঃ হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় বর্তমানে তীব্র শিক্ষার্থী সংকটের মুখে পড়েছে। বিদ্যালয়ে ১৫ থেকে ২০ জন শিক্ষক-কর্মচারী কর্মরত
মো: হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১ হাজার ১০০ টাকা ও তিনটি বাটন মোবাইল ফোনসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উঁচু রাম বিগ্রহ (মূর্তি) নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে নতুন একটি প্রতারণা মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ ও আদালত সূত্রে
পবিত্র ঈদুল ফিতরের ছুটির পরপরই নির্ধারিত সময়ে শুরু হতে যাচ্ছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা পেছানো বা সূচি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষা পেছানো
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ আদর্শকে ভিত্তি করে দলটির