1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

সৎ নেতৃত্ব ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে কুড়িগ্রামে জামায়াতের দাওয়াতী সমাবেশ

  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ সময় দৃশ্য

​মোঃ হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম:

সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কুড়িগ্রামে বিশিষ্টজনদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর কুড়িগ্রাম মডেল মসজিদ হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

​কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

​পবিত্র কোরআন তেলাওয়াত ও দারসুল কোরআনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা মানুষের কল্যাণ ও মানবতার মুক্তির জন্য কাজ করে।” দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, “আজকের এই পরিস্থিতির মূল কারণ দুর্নীতি। দেশকে সংকট মুক্ত করতে এবং দুর্নীতি চিরতরে বন্ধ করতে সৎ ও আদর্শভিত্তিক দল হিসেবে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই।”

​সভাপতির বক্তব্যে অধ্যাপক আজিজুর রহমান সরকার বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নীতি-নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব তৈরি করা জরুরি। সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে দাওয়াতী কাজের পরিধি আরও প্রসারিত করার আহ্বান জানান তিনি।

​সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জুয়েল এবং কুড়িগ্রাম জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোশাররফ হোসেন। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন উপজেলা থেকে আসা দাওয়াতী অতিথি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​আবেগঘন পরিবেশ ও দলে নতুন যোগদান:

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুজন নবমুসলিম ব্যক্তি ইসলামের সৌন্দর্য ও দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এছাড়া প্রধান অতিথি ও জেলা আমিরের উপস্থিতিতে আরও বেশ কয়েকজন নতুন সদস্য ফরম পূরণের মাধ্যমে দলটিতে যোগ দেন।

​সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে