মোঃ হাসান লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে ৮নং দক্ষিণ চরবংশী উন্নয়ন ফোরামের আয়োজনে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় চরবংশী এলকে এইচ উপকূল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাস্টার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. রেজাউল করিম। প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইয়েদ নাজমুল হুদা, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল, অ্যাডভোকেট ফজলুল করিম, ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মাওলানা হোসাইন,ইউনিয়ন জামায়াত সেক্রেটারি হযরত মাওলানা সামছুদ্দিন সামদানী এবং ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী এম এ সিদ্দিক।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের অর্জিত সাফল্য ধরে রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষায় মনোযোগী হতে হবে। জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
একটি উত্তর দিন