আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এখন থেকে প্রতি বছর এই দিনটিতে সরকারি ছুটি বহাল থাকবে এবং দিবসটি জাতীয় দিবসের তালিকাভুক্ত (ক-শ্রেণি) হিসেবে পালিত হবে।
আজ অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়।
বৈঠক শেষে জানানো হয়, ঐতিহাসিক এই দিনটির রাজনৈতিক ও জাতীয় গুরুত্ব বিবেচনায় নিয়ে পুনরায় দিনটিকে সাধারণ ছুটির আওতায় আনা হয়েছে। একইসাথে জাতীয় দিবস উদযাপনের তালিকায় এটিকে অন্তর্ভুক্ত করার ফলে দিবসটি যথাযোগ্য মর্যাদায় সরকারি ও বেসরকারিভাবে উদযাপন করা হবে।
ছুটি ঘোষণার ফলে আগামী ৭ নভেম্বর দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আদালত বন্ধ থাকবে।
একটি উত্তর দিন