সরকারি ব্যবস্থাপনায় হজ্জ পালন করতে যাওয়া ৪,৩৪১ জন হাজিকে অব্যয়িত অর্থের ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজের নির্ধারিত বিভিন্ন সেবা খাত থেকে এই অর্থ সাশ্রয় হওয়ায় হাজিদের তা সমন্বয় করে ফেরত দেওয়া হচ্ছে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে গিয়ে যে সকল সুবিধা বা সেবা নির্ধারিত খরচের চেয়ে কম ব্যয়ে সম্পন্ন হয়েছে, সেখান থেকেই এই উদ্বৃত্ত অর্থ জমা ছিল। হাজিদের পাওনা অনুযায়ী এ অর্থ সরাসরি তাদের অ্যাকাউন্টে অথবা নির্ধারিত মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
হজ ব্যবস্থার সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবেই এ অর্থ ফেরত দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থ ফেরতের সুনির্দিষ্ট নিয়ম ও গ্রহণের মাধ্যম দ্রুতই বিজ্ঞপ্তির মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
একটি উত্তর দিন