1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের পারিবারিক নৌকা ভ্রমণ ও আনন্দঘন মিলনমেলা

  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭৭ সময় দৃশ্য

আশরাফুল সরদার, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

 

নাটোরের সিংড়ায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের (SSPC) পারিবারিক নৌকা ভ্রমণ ও মিলনমেলা-২০২৬। সাংবাদিকতার ব্যস্ততার বাইরে কিছুটা সময় বের করে ক্লাবের সদস্যরা পরিবার-পরিজনদের সঙ্গে নিয়ে দিনটি কাটান হাসি, আনন্দ, আড্ডা ও পারস্পরিক সৌহার্দ্যে।

শনিবার (২৯ আগস্ট) ঐতিহাসিক চলনবিলের মনোরম পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে নৌকার ছন্দ, প্রকৃতির সৌন্দর্য এবং প্রিয়জনদের সান্নিধ্যে পুরো আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত মিলন উৎসবে।

“জল-অরণ্যের টানে, মেতে উঠি একসাথে—কলমের বাঁধন ছেড়ে, চলনবিলের টানে”—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়জীদ হোসেন জয়ের উপস্থাপনায় বিভিন্ন বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হয়।

এ সময় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিলুর রহমান বলেন, “সাংবাদিকরা প্রতিদিন নানা দায়িত্ব ও ব্যস্ততার মধ্যে সময় কাটান। কর্মব্যস্ততার বাইরে পরিবারের সদস্যদের নিয়ে এমন একটি আয়োজন আমাদের পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করবে। ভবিষ্যতেও সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে এ ধরনের সুন্দর ও ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে।”

সাংবাদিক আশরাফুল সরদার বলেন, “একটি সংগঠনের সদস্যদের মধ্যে শুধু পেশাগত সম্পর্ক থাকলেই হয় না, পারিবারিক ও সামাজিক সম্পর্কও গুরুত্বপূর্ণ। এ ধরনের মিলনমেলা সদস্যদের পরিবারগুলোর মধ্যে পরিচিতি ও আন্তরিকতা বাড়ায় এবং সংগঠনের ঐক্যকে আরও সুদৃঢ় করে। আজকের এই আয়োজন আমাদের সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে।”

মিলনমেলায় ছিল কুইজ প্রতিযোগিতা, নাচ, গান, হাসি-আড্ডাসহ নানা আনন্দ আয়োজন। ক্লাবের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে এসব আয়োজনে অংশ নেন। বিশেষ করে কুইজ প্রতিযোগিতা ও নাচ-গানে ছোট-বড় সবার অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণচঞ্চল ও উৎসবমুখর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ বেলায়েত হোসেন, মোঃ আশরাফুল সরদার, আমিনুল ইসলাম বাদল, সদস্য রাকিব সংকেত, সিফাত, ফায়শাল আহমেদ জনিসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

এ ধরনের পারিবারিক আয়োজন শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং একে অপরের পরিবারের সঙ্গে পরিচিতি ও আন্তরিকতার বন্ধন গড়ে তোলে। কর্মব্যস্ত জীবনের বাইরে এমন আয়োজন সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও শক্তিশালী করে।

দিনভর আনন্দ-উচ্ছ্বাস, হাসি-আড্ডা ও নৌকা ভ্রমণের নানা স্মৃতি নিয়ে শেষ হয় এ আনন্দঘন মিলনমেলা। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও গভীর করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে