1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ সময় দৃশ্য

আশরাফুল সরদার, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিংড়া উপজেলা শাখার উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী চান মোহন হালদার।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু, উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম বুলবুল, মিলন হোসেন মাস্টার, মহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, শান্তি, সৌহার্দ্য ও মানবকল্যাণের বার্তা তুলে ধরেন। এ সময় শহরের বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিংড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয়, এটি শান্তি, সম্প্রীতি, ন্যায় ও মানবতার চেতনা জাগ্রত করারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।

উৎসব উপলক্ষে সিংড়ায় বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ছিল উৎসবের আমেজ ও আনন্দ-উচ্ছ্বাস।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে