1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল

  • আপডেটের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ সময় দৃশ্য

এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা (ইউএস কটন) ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কার্যক্রম, সক্ষমতা ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা দেখতে হবিগঞ্জের মাধবপুরে সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল।
সোমবার (২১ সেপ্টেম্বর) প্রতিনিধিদলের সদস্যরা সায়হাম গ্রুপের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন। এ সময় তাঁরা কাঁচা তুলা ব্যবহারের প্রক্রিয়া, উৎপাদন কার্যক্রম, পণ্যের গুণগত মান, মাননিয়ন্ত্রণ ব্যবস্থা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন।
প্রতিনিধিদলে ছিলেন ইউএস এম্বেসি ও ইউএসডিএর এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কভার্ট (Erin Covert), কৃষি বিশেষজ্ঞ তানভীর মাহমুদ ও তানভীর আহমেদ। এছাড়া কটন ইউএসএর কনসালট্যান্ট মি. জর্জ এবং আতিয়া কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. আরসালান আলী প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা সায়হাম গ্রুপের উৎপাদন সক্ষমতা, কাঁচা তুলার ব্যবহার, পণ্যের গুণগত মান ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে ধারণা নেন।
এ সময় প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান সায়হাম কটন মিলস ও সায়হাম ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক এবং বিকেএমইএর পরিচালক শিল্পপতি সৈয়দ ইশতিয়াক আহমেদ। পরে তিনি প্রতিনিধি দলের সঙ্গে উৎপাদন, কাঁচা তুলার ব্যবহার, মাননিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্রের কাঁচা তুলার একটি বিশেষ তালিকায় বিশ্বের ২৬টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। ওই তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সায়হাম গ্রুপের অন্তর্ভুক্তি দেশের বস্ত্র ও সুতা উৎপাদন খাতের জন্য গুরুত্বপূর্ণ।
দুই দশকেরও বেশি সময় ধরে গুণগত মান, দক্ষতা, নির্ভরযোগ্যতা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সায়হাম গ্রুপ বস্ত্র ও সুতা উৎপাদনে কার্যক্রম পরিচালনা করছে বলে সংশ্লিষ্টরা জানান।
মার্কিন প্রতিনিধিদলের এ সফরের মাধ্যমে সায়হাম গ্রুপের উৎপাদন সক্ষমতা, মাননিয়ন্ত্রণ ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের কাঁচা তুলার ব্যবহার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের আগ্রহ আরও দৃশ্যমান হয়েছে বলে তাঁরা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে