1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

শৃঙ্খলাভঙ্গের দায়ে ইবির ২৬ শিক্ষার্থী বহিষ্কার

  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দৃশ্য

নবীন শিক্ষার্থীদের র‌্যাগিং এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুটি বিভাগের ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে পাঁচজনকে স্থায়ীভাবে, দুজনকে দুই বছরের জন্য এবং ১৯ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে এবং যৌন হয়রানির দায়ে আরেক শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, লোকপ্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মারধর ও চাঁদা দাবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ওই বিভাগের ৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। স্থায়ীভাবে বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থী হলেন আল নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, আব্দুল কাইয়ুম, তারিক জামান রাজ এবং মোফাজ্জল হোসেন বরকত। একই ঘটনায় এক বছরের জন্য বহিষ্কৃত হয়েছেন মুজাহেদুল ইসলাম মিম, সায়েম হাফিজ সিয়াম, আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভ। এ ছাড়া ওই বিভাগের আরও চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সানি নেহালি ও সানাউল করিমকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। এক বছরের জন্য বহিষ্কৃত ১৫ শিক্ষার্থী হলেন শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত, সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান, মেহেদী হাসান ও মাহাথির জিসান।

এ ছাড়া যৌন হয়রানির অভিযোগে ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল করিমকে মাস্টার্স পর্যায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে সিন্ডিকেট।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে