1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
অস্ত্র হাতে গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের ঝটিকা অভিযান ব্রহ্মপুত্রে জেলের জালে ধরা পড়ল ৯০ কেজির বাগাড়, বিক্রি হলো ১ লাখ ৩৫ হাজারে উত্তরায় আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ: পুলিশের ২ গাড়ি ভাঙচুর, এক সদস্যের হাত ভাঙার খবর ক্ষমতা গেছে এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে: জামায়াত আমির শুভ শারদীয় দুর্গাপূজা: শুভাড্ডাসহ কেরানীগঞ্জে সম্প্রীতির বার্তা ও শুভেচ্ছা: হাজী মোঃ সেলিম দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব: রিজভী মেয়ের বিয়ের ভেন্যু ঠিক করতে গিয়ে অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের ট্রাজিক মৃত্যু রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম গ্রহণ: বদলে যাচ্ছে বহু বন্দির জীবন যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা নস্যাৎ: গ্রেফতার ১৯ বছরের মার্কিন তরুণ

ক্ষমতা গেছে এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে: জামায়াত আমির

  • আপডেটের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৮ সময় দৃশ্য

দেশে বিচার ও শিক্ষা বিভাগে চরম অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের দেখানো পথেই হাঁটছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এভাবে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চলতে থাকলে বর্তমান সরকারের পরিণতিও শেখ হাসিনার সরকারের মতো হতে পারে।

​শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গীতে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশের তরুণ সমাজ ও সাধারণ মানুষ শোষণমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু বর্তমান সরকার দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, উল্টো সমাজে বৈষম্য, অনিয়ম ও দুর্নীতি দ্বিগুণ হারে বাড়িয়েছে।

​শিক্ষাঙ্গন ও বিচার বিভাগের সার্বিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, শিক্ষাঙ্গনে এখনো আগের মতোই দলীয়করণ, রাজনৈতিক প্রভাব বিস্তার ও লুটপাট চালানো হচ্ছে। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ভাগ বসানোর ঘটনা ঘটছে। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে—দেশ পরিচালনার ক্ষমতা এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে ন্যস্ত হয়েছে।

​জামায়াত আমির অভিযোগ করে আরও বলেন, বর্তমান সরকার গণভোটকে অস্বীকার করছে এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করছে না। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম অত্যন্ত ভয়াবহ হতে পারে বলে তিনি মনে করিয়ে দেন।

​সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নফস ও পরিবারকে নিয়ন্ত্রণে রেখে সততা, নৈতিকতা এবং উত্তম আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান। একই সাথে আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী হতে জামায়াত কর্মীদের পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত থাকার তাগিদ দেন।

​গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত রুকন সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে