1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

রায়পুরে শাহী হোটেল দখলচেষ্টা: বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • আপডেটের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ সময় দৃশ্য

 

মোঃ হাসান লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর বাজারের প্রধান সড়কের ‘শাহী হোটেল’ দখলের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ছয় নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম শুনানি শেষে এ আদেশ দেন। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জারিকারক মো. মাসুদ।
গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন— রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু, রাসেল এবং জেলা কৃষকদলের সদস্য জামাল হোসেন।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, গত ৩ জুলাই অভিযুক্তরা রায়পুর বাজারের প্রধান সড়কে অবস্থিত শাহী হোটেলটি দখলের চেষ্টা চালান এবং দোকানমালিক হাবিব উল্যাকে একাধিকবার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এ ঘটনায় ভুক্তভোগী হাবিব উল্যা বাদী হয়ে গত ৮ জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল (রায়পুর) আদালতে ভূমি নিরোধ আইনে মামলা দায়ের করেন।
পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার দেওয়া পুলিশি প্রতিবেদনের ওপর ভিত্তি করে আদালত বাদী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
তবে অভিযোগ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল দাবি করেন, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। দোকান দখলের মতো কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে বিষয়টি নিয়ে তিনি দ্রুত সংবাদ সম্মেলন করার কথা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে