1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
শুভ শারদীয় দুর্গাপূজা: শুভাড্ডাসহ কেরানীগঞ্জে সম্প্রীতির বার্তা ও শুভেচ্ছা: হাজী মোঃ সেলিম দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব: রিজভী মেয়ের বিয়ের ভেন্যু ঠিক করতে গিয়ে অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের ট্রাজিক মৃত্যু রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম গ্রহণ: বদলে যাচ্ছে বহু বন্দির জীবন যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা নস্যাৎ: গ্রেফতার ১৯ বছরের মার্কিন তরুণ ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন: ১০ জনের মৃত্যু, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অস্পষ্ট অভিযোগ ও প্রবাসীদের আইনি সুরক্ষায় সরকারের করণীয় ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: গ্রেফতার ৫১০, মামলা ৪৮ শাপলাপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে ডা: সৈকত বড়ুয়া সুপারিশপ্রাপ্ত

রমনা কালী মন্দিরে স্বর্ণ চুরির রহস্য উদঘাটন: চোরাই স্বর্ণসহ স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৭ সময় দৃশ্য

রাজধানীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী রমনা কালী মন্দিরে সংঘটিত চাঞ্চল্যকর স্বর্ণ চুরির ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত মূল অভিযুক্ত দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— লিপি কর্মকার (২৯), তার স্বামী অর্ণব রায় দীপ্ত (৩০) এবং চোরাই স্বর্ণ ক্রেতা ও জুয়েলার্স দোকানের মালিক মো. মুহিন (৩৭)।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর সকাল পৌনে নয়টা থেকে বিকেল চারটার মধ্যে যেকোনো সময় শাহবাগ থানাধীন রমনা কালী মন্দিরে অজ্ঞাতনামা চোর চক্র প্রবেশ করে। এ সময় তারা মন্দিরের মা কালী বিগ্রহের জিভে থাকা আনুমানিক ৬ আনা ওজনের একটি স্বর্ণের টুকরো চুরি করে নিয়ে যায়, যার বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। এ ঘটনায় মন্দিরের পুরোহিত সুজিত চক্রবর্তী বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

​ঘটনার পর মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করে পুলিশ। পরবর্তীতে উত্তরখান থানার দোবাদিয়া এলাকা থেকে মূল অভিযুক্ত অর্ণব রায় ও লিপি কর্মকার দম্পতিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেন এবং আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

​তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান এলাকার ‘সাদিয়া জুয়েলার্স’-এর মালিক মো. মুহিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে রমনা কালী মন্দির থেকে চুরি যাওয়া স্বর্ণ গলানো অবস্থায় ২ আনা ১ রতি ৪ পয়েন্ট স্বর্ণের পাত উদ্ধার করা হয়।

​পুলিশের প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই দম্পতি দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে প্রতিমার গায়ের স্বর্ণালংকার চুরি করতেন। গত ১৩ সেপ্টেম্বর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে সংঘটিত স্বর্ণ চুরির ঘটনায়ও এই দম্পতির সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলার সূত্র ধরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধেশ্বরী মন্দির থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারও উদ্ধার করেছে পুলিশ।

​গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এই চোর চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না এবং তাদের অন্য কোনো অপরাধের ইতিহাস রয়েছে কি না, সে বিষয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে