1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ মঞ্চস্থ

  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৫ সময় দৃশ্য

লালপুর (নাটোর)প্রতিনিধি:

দয়ারামপুর মিতালী সংঘের সহযোগী সংগঠন ‘দয়ারামপুর থিয়েটার’-এর উদ্যোগে প্রদর্শিত হলো নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’। গত ২৮ আগস্ট বিকেল ৪টায় কাদিরাবাদ ক্যান্টনমেন্ট কনভেনশন হলে নাটকটি সফলভাবে মঞ্চস্থ হয়।​কাজী মোঃ রাজেকুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক অলক মৈত্র। অনুষ্ঠানটি উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী শুসমিন আফসানা।​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ খসরু আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আনসার আলী, প্রবীণ অভিনেতা লুৎফর রহমান এবং সাপ্তাহিক শহীদ সাগর পত্রিকার সহ-সম্পাদক কবি মোঃ আব্দুল আলিম।​নাটকটি দেখতে স্থানীয় সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন স্তরের সুধীজন এবং সর্বস্তরের দর্শক কনভেনশন হলে ভিড় জমান। আয়োজকরা জানান, সুস্থ সংস্কৃতি চর্চাকে বজায় রাখা এবং স্থানীয় নাট্যপ্রেমীদের নতুন কিছু উপহার দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে