1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব: লঞ্চ ভাড়াও বাড়লো

  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ সময় দৃশ্য

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধাক্কায় সড়কপথের পর এবার জলপথেও যাত্রী পরিবহনের খরচ বাড়ল। যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

নতুন হার অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পথে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ২৩ পয়সা। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে অতিরিক্ত ২০ পয়সা গুনতে হবে যাত্রীদের। এছাড়া লঞ্চে সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার দুপুরে লঞ্চমালিকদের সঙ্গে বৈঠক শেষে ভাড়া বাড়ানোর এই তথ্য নিশ্চিত করেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

এর আগে মঙ্গলবার জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন মালিকরা। তারা প্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে নৌপরিবহনমন্ত্রীর কাছে চিঠি দেন।

এদিকে একই দিন সকালে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা এবং আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসেও ১৭ পয়সা বাড়ানো হয়েছে। নতুন ভাড়ার হার ২২ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে।

নতুন হারে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে। আর আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে