1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ যানবাহনের সংঘর্ষ, আহত শতাধিক

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দৃশ্য

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ১০টি যানবাহনের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন, তবে অল্পের জন্য অক্ষত রয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের মধ্য দিয়ে এই দুর্ঘটনার সূত্রপাত হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে আসা আরও কয়েকটি যানবাহন একে একে ধাক্কা দিলে মোট চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক এবং দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার ফলে ব্যস্ততম এই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

দুর্ঘটনার সময় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে তার নির্বাচনি এলাকায় প্রবেশ করছিলেন। সংঘর্ষের কবলে পড়ে তার গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং এমপিকে বহনকারী গাড়িটিতেও সামান্য আঘাত লাগে। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে, এই দুর্ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকায় পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে