1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

ক্যামেরাবিহীন এআই চশমা আনছে মেটা, থাকছে নতুন ভিআর ডিভাইসও

  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ সময় দৃশ্য

গোপনীয়তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যেই ক্যামেরাবিহীন নতুন এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা দিয়েছে মেটা। অডিওনির্ভর এই চশমায় ক্যামেরা না থাকায় ব্যবহারকারীর চারপাশের মানুষকে গোপনে ছবি বা ভিডিও ধারণের ঝুঁকি তুলনামূলকভাবে কমবে বলে ধারণা করা হচ্ছে।

মেনলো পার্কে মেটার সদর দপ্তরে অনুষ্ঠিত বার্ষিক ‘কানেক্ট’ সম্মেলনে নতুন এই ডিভাইসসহ একাধিক পরিধানযোগ্য প্রযুক্তির ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। একই অনুষ্ঠানে তিনি মেটার নতুন পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’-এর বিভিন্ন সুবিধাও তুলে ধরেন।

সম্মেলনে জাকারবার্গ বলেন, বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মানুষ চশমা ব্যবহার করেন। আগামী বছরগুলোতে তাদের একটি বড় অংশ এআই-সক্ষম স্মার্ট চশমার দিকে ঝুঁকবেন বলে আশা করছে মেটা।

গোপনীয়তা নিয়ে উদ্বেগ

স্মার্ট চশমায় ছোট ক্যামেরা যুক্ত করার বিষয়টি নিয়ে বিভিন্ন দেশে গোপনীয়তা নিয়ে আলোচনা ও সমালোচনা রয়েছে। বিশেষ করে ব্যবহারকারীর অজান্তে ছবি বা ভিডিও ধারণের আশঙ্কা এ ধরনের ডিভাইসের ক্ষেত্রে অন্যতম বড় উদ্বেগ।

মেটার এআই প্রোডাক্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট বিশাল শাহ এএফপিকে বলেন, স্মার্ট চশমায় রেকর্ডিং ইন্ডিকেটর লাইটের মতো প্রাইভেসি ফিচার রাখা গুরুত্বপূর্ণ। ব্যবহারকারী যখন কোনো কিছু রেকর্ড করবেন, তখন আশপাশের মানুষ যেন তা সহজে বুঝতে পারেন—এ বিষয়টি নিশ্চিত করতে ইন্ডিকেটর লাইটকে সময়ের সঙ্গে আরও দৃশ্যমান করা হয়েছে।

তবে ক্যামেরাবিহীন নতুন মডেলটি এ ক্ষেত্রে ভিন্ন ধরনের বিকল্প হিসেবে বাজারে থাকবে। এর মাধ্যমে ছবি বা ভিডিও ধারণের সুবিধা থাকবে না; মূলত অডিওভিত্তিক বিভিন্ন ফিচার ব্যবহারের সুযোগ মিলবে।

স্মার্ট চশমায় আরও নতুন মডেল

২০২১ সালে প্রথম স্মার্ট চশমা বাজারে আনার পর থেকে প্রযুক্তিটি ধাপে ধাপে উন্নত করেছে মেটা। বর্তমানে তাদের স্মার্ট চশমায় ছবি তোলা, ভিডিও রেকর্ডিং, গান শোনা, ফোন কল, ভাষা অনুবাদ এবং এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের মতো সুবিধা রয়েছে।

নতুন ক্যামেরাবিহীন মডেলের পাশাপাশি ভিডিও রেকর্ডিং সুবিধাসহ আরও বেশ কয়েকটি স্মার্ট চশমার মডেলও বাজারে আনছে প্রতিষ্ঠানটি।

এর আগে গত বছর মেটা এমন একটি ডিসপ্লে চশমা উন্মোচন করে, যার লেন্সে ছবি ও বিভিন্ন তথ্য প্রদর্শন করা যায়। নতুন ডিসপ্লে সংস্করণের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯৯ ডলার। যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও কানাডাসহ আরও কয়েকটি দেশে এটি বাজারজাত করার পরিকল্পনা রয়েছে।

মেটা এরই মধ্যে রে-ব্যান ও ওকলি ব্র্যান্ডের বাইরে নিজস্ব ‘মেটা’ ব্র্যান্ডের এআই চশমাও বাজারে এনেছে। এসব পণ্য চশমা নির্মাতা প্রতিষ্ঠান এসিলোর-লাক্সোটিকার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

আসছে নতুন মিক্সড রিয়েলিটি চশমা

স্মার্ট চশমার পাশাপাশি মেটা তাদের নতুন মিক্সড রিয়েলিটি ডিভাইসেরও ঘোষণা দিয়েছে। ‘মেটা ভিআর গ্লাসেস’ নামের এই ডিভাইসটি বর্তমান কোয়েস্ট ভিআর হেডসেটের তুলনায় অনেক হালকা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডিভাইসটির মূল হেডসেট হালকা রাখতে তারের মাধ্যমে যুক্ত করা হয়েছে একটি আলাদা ব্যাটারি ও মেমোরি প্যাক। জাকারবার্গের দাবি, পুরো ডিভাইসটির ওজন প্রায় এক প্যাকেট তাসের সমান।

এতে বাইরের কোনো দৃশ্যমান সুইচ বা বোতাম রাখা হয়নি। ব্যবহারকারী হাতের অঙ্গভঙ্গি এবং ভয়েস কমান্ডের মাধ্যমে ডিভাইসটি নিয়ন্ত্রণ করতে পারবেন।

মেটার ঘোষণা অনুযায়ী, নতুন এই ভিআর চশমা ২০২৭ সালে বাজারে আসবে। এর প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৯৯ ডলার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে