1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

কুয়াকাটায় জামায়াত নেতা মাসুদ সাঈদীর রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪২ সময় দৃশ্য
Oplus_131072

পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর মালিকানাধীন ‘ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

​কুয়াকাটা পৌরসভার প্রশাসক জানান, কুয়াকাটা পর্যটন নগরীর পরিকল্পিত বাস্তবায়নের জন্য প্রণীত ‘মাস্টারপ্ল্যান’ অনুযায়ী আলোচিত এই জমিটি ভবিষ্যতের সম্ভাব্য রেলওয়ে স্থাপনা ও সংযোগের জন্য নির্ধারিত রয়েছে। মাস্টারপ্ল্যানের নকশা ও ভূমি ব্যবহারে ব্যত্যয় ঘটিয়ে বহুতল রিসোর্ট বা বাণিজ্যিক স্থাপনা নির্মাণের সুযোগ না থাকায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে নির্মাণ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

​প্রশাসন সূত্রের খবর, জমিটির প্রকৃত শ্রেণি, মাস্টারপ্ল্যানের বরাদ্দের সীমানা এবং সরকারি কোনো নিয়ম লঙ্ঘন করা হয়েছে কিনা—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেখানে সব ধরনের নতুন অবকাঠামো তৈরি ও সম্প্রসারণ কাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা ও পৌর প্রশাসন।

​তবে এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রয়োজনীয় কাগজপত্র ও স্বত্বাধিকার প্রমাণ মেনেই জমিটিতে রিসোর্ট নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। প্রশাসনের এ নির্দেশের পর বিষয়টির সুরাহায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক নথিপত্র উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে