1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

কক্সবাজার সৈকতে ১২ ‘বর্জ্যমানব’: প্লাস্টিক ও সমুদ্রদূষণ বন্ধের আকুল বার্তা

  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩০ সময় দৃশ্য
Oplus_131072

কারো শরীরজুড়ে ঝুলছে প্লাস্টিকের বোতল, মগ ও ছোট বালতি; আবার কারো শরীরে বাঁধানো নানা আকারের প্লাস্টিকের থালা কিংবা ইলেকট্রনিক বর্জ্য। এমন ব্যতিক্রমী সাজে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে ছুটে চলছেন ১২ জন তরুণ-তরুণী। সমুদ্রদূষণ রোধ ও প্লাস্টিক ব্যবহারে সচেতনতা বাড়াতে তাঁদের এমন অভিনব ‘বর্জ্যমানব’ রূপ নজর কেড়েছে সৈকতে আসা দেশি-বিদেশি পর্যটকদের।

​বুধবার (২৮ অক্টোবর) সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

​সৈকতে প্লাস্টিকদূষণ বন্ধের জন্য দুই শতাধিক শিক্ষার্থী, পরিবেশকর্মী ও স্থানীয়দের অংশগ্রহণে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার মূল আকর্ষণ ছিলেন সমুদ্র থেকে কুড়িয়ে আনা প্লাস্টিক ও বর্জ্যে সাজানো ১২ জন ‘বর্জ্যমানব’। তাঁরা বালিয়াড়িতে দৌড়ে দৌড়ে পর্যটকদের উদ্দেশে চিৎকার করে বলতে থাকেন— “সৈকত আমাদের অমূল্য সম্পদ, সৈকতের সৌন্দর্য উপভোগ করুন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না, প্লাস্টিক ব্যবহারে সচেতন হোন।”

​কী বার্তা দিলেন তাঁরা?

আয়োজকদের মতে, সৈকতে ভ্রমণরত লাখো পর্যটকের অনেকেই নির্দিষ্ট ডাস্টবিন থাকা সত্ত্বেও প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য খোলা বালুচরে ফেলে যান। এসব বর্জ্য সরাসরি সাগরে গিয়ে পানি ও সামুদ্রিক জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি করছে। মানুষ যদি প্লাস্টিক ব্যবহারে সতর্ক না হয় এবং যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধ না করে, তবে একদিন পুরো মানবসভ্যতা এই প্লাস্টিক বর্জ্যের নিচে চাপা পড়বে—এই মূল বার্তাটিই তুলে ধরেছেন এই ১২ ‘বর্জ্যমানব’।

​কর্মসূচিতে উপস্থিত থেকে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানান, সাম্প্রতিক সময়ে সৈকতে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমা হচ্ছে, যা সাগরে মিশে পরিবেশের চরম ক্ষতি করছে। পর্যটকদের মধ্যে আচরণগত পরিবর্তন আনা ও দায়িত্বশীল পর্যটন নিশ্চিত করতেই এমন ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন করা হয়েছে।

​বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, এর আগেও প্লাস্টিকদূষণের ভয়াবহতা বোঝাতে কক্সবাজার সৈকতে ৫০ ফুট উচ্চতার প্লাস্টিক বর্জ্যের ভাস্কর্য ‘দানব’ তৈরি করা হয়েছিল। পরিবেশ সুরক্ষায় তাঁদের এই ধারাবহিক প্রচারণা অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে