1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আদালতে আইনজীবী সোহাগকে আসামি করে কারাগারে পাঠানোর ঘটনায় তোলপাড় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডায় দক্ষ কর্মীদের স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের, অপেক্ষায় হাজারো শিক্ষার্থী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ পুলিশের গাড়িতে আগুন, মহাসড়ক অবরোধ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি

ইবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রেদওয়ান, সম্পাদক সানজিদ

  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৭ সময় দৃশ্য

ওসমান গণি,ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির’ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আগামী ১ (এক) বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে রেদওয়ানুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে সানজিদ আহমেদ মনোনীত হয়েছেন।

অনুমোদিত আংশিক কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তুহিন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, অর্থ সম্পাদক ফাইজা আলো এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান ময়েজ।

সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ড. আনোয়ারুল হক, অধ্যাপক ড. আহসান-উলআম্বিয়া, অধ্যাপক ড. সাদিকুল ইসলাম, অধ্যাপক ড. শহিদুল ইসলাম এ কমিটির অনুমোদন দেন। কমিটিকে আগামী ১ (এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

নবনির্বাচিতরা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমিতি সর্বদা সচেষ্ট থাকবে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে