রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিংয়ে বাড়িতে হামলা এবং মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার পৃথক ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া উইং জানায়, শ্যামলী হাউজিংয়ে হামলার ঘটনায় পাঁচজন এবং চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও বাড়ির মালিকের তথ্য অনুযায়ী, গত শনিবার সকালে ১৫ থেকে ২০ জনের একটি দল রামদাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে শ্যামলী হাউজিংয়ের একটি বহুতল ভবনে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় বাড়ির মালিক খুরশিদ আলম খানসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে আদাবর থানায় মামলা করেন।
অন্যদিকে, একই দিন সকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের একটি প্লটে কয়েক শ লোক প্রবেশ করে ভাঙচুর ও লুটপাটের পর জায়গাটি টিন দিয়ে ঘিরে ফেলার অভিযোগ ওঠে। জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় করা মামলায় প্রাথমিকভাবে দুজনকে গ্রেপ্তার করা হয়।
একটি উত্তর দিন