রাজধানীর গেন্ডারিয়া এলাকায় এলোপাতাড়ি গোলাগুলি ও সহিংসতার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার ও অনৈতিক কর্মকাণ্ড কেন্দ্র করে গত রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় গেন্ডারিয়ার স্বামীবাগ ও করাতিটোলা সংলগ্ন এলাকায় হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এ সময় ঘটনাস্থলে থাকা এক নারীসহ অন্তত তিনজন (চা-দোকানি আলমগীর, পথচারী সিয়াম ও আশা আক্তার) গুলিবিদ্ধ হন। ঘটনার পর থেকে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরেই গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযান জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে গোলাগুলিতে সরাসরি জড়িত থাকা ও মাদক কারবারে সম্পৃক্ততার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল ও ইয়াবাসহ অন্যান্য আলামত জব্দ করে পুলিশ।
পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত বাকিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply