1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

শিক্ষক নিবন্ধন: ৯ হাজার ৮৪২ সুপারিশবঞ্চিত প্রার্থীর দ্রুত নিয়োগের দাবি

  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২১ সময় দৃশ্য

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ থেকে বঞ্চিত ৯ হাজার ৮৪২ জন প্রার্থী অবিলম্বে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবিতে রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার সকাল সাড়ে ১০টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। প্রার্থীরা আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে তাদের নিয়োগের জোরালো দাবি জানান।

উত্তীর্ণ প্রার্থীরা জানান, প্রায় ১৯ লাখ প্রতিযোগীর সঙ্গে লড়াই করে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় সফল হয়ে মোট ৬০ হাজার ৬৩৪ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। এর মধ্যে বিভিন্ন গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৫৩ হাজার ৩৪০ জন সুপারিশ পেলেও ৯ হাজার ৮৪২ জন এখনো বঞ্চিত রয়েছেন। অথচ এই পরীক্ষায় উত্তীর্ণের হার ছিল মাত্র ৩ দশমিক চার চার শতাংশ। গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক সব শূন্যপদ অন্তর্ভুক্ত না করা এবং পূর্বে সুপারিশপ্রাপ্তদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়ায় এই বঞ্চনার সৃষ্টি হয়েছে বলে তারা অভিযোগ করেন। এর ফলে অনেকেরই সনদের মেয়াদ ও চাকরিতে প্রবেশের বয়সসীমা শেষ হওয়ার উপক্রম হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের মেধা প্রমাণ করার পরও চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে বেকার ঘুরে বেড়ানো অত্যন্ত মানহানিকর। গত ২১ এপ্রিল শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার পর দ্রুত নিয়োগের আশ্বাস মিললেও সাত মাস পেরিয়ে গেলেও এর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। শিক্ষক সংকটে জর্জরিত শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য তরুণদের দ্রুত নিয়োগের সুযোগ দেওয়ার পাশাপাশি তিন দফা দাবি বাস্তবায়নের জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews