1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

ফিলিস্তিনিদের ওপর নজরদারিতে ব্যবহৃত ইসরায়েলি প্রযুক্তি কিনছে ভারত, এনআইএকে বিশেষ অনুমোদন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩৭ সময় দৃশ্য

ফিলিস্তিনিদের ওপর নজরদারি ও তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের অভিযোগ ওঠা ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান ‘সেলব্রাইট’-এর তৈরি মোবাইল ফোন আনলকিং প্রযুক্তি কিনতে বিশেষ অনুমোদন দিয়েছে ভারত সরকার। দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এই প্রযুক্তি কেনার ক্ষেত্রে ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির বাধ্যবাধকতা থেকে বিশেষ ছাড় পেয়েছে।

দ্য ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের (আইএফএফ) এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু কেন্দ্রীয় সংস্থাই নয়, কংগ্রেসশাসিত কেরালা, কর্ণাটক ও হিমাচল প্রদেশের রাজ্য সরকারও সেলব্রাইটের বিতর্কিত প্রযুক্তি কেনার উদ্যোগ নিয়েছে।

আইএফএফের প্রতিবেদনে ভারতীয় বিভিন্ন প্রযুক্তি ও নিরাপত্তা সংস্থার ক্রয়সংক্রান্ত নথি পর্যালোচনা করে দেখা যায়, এনআইএ, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (এসএফআইও) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিলিটারি অ্যাফেয়ার্স বিভাগ সেলব্রাইটের মোবাইল ডেটা সংগ্রহের প্রযুক্তি কিনেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ‘মেক ইন ইন্ডিয়া’ নীতিতে দেশীয় পণ্যকে অগ্রাধিকার দেওয়ার নিয়ম থেকে বিশেষ অব্যাহতি দিয়ে এনআইএকে সেলব্রাইটের উন্নত ‘প্রিমিয়াম টুল’ কেনার অনুমতি দেওয়া হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন আনলক করে সেখান থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা সম্ভব।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬ সালের ২০ জানুয়ারির একটি চিঠির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৭ জানুয়ারি এ বিষয়ে অনুমোদন দেন। এর ফলে এনআইএ তিন বছরের লাইসেন্সের আওতায় প্রযুক্তিটি ব্যবহারের সুযোগ পায়।

পরবর্তী সময়ে মেসার্স নেক্সটেকনো জেন প্রাইভেট লিমিটেডকে এ প্রযুক্তি সরবরাহের জন্য ৪ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ৫১৫ টাকার চুক্তি দেওয়া হয়।

ফিলিস্তিনিদের ওপর নজরদারির অভিযোগ থাকা প্রযুক্তি ভারতের বিভিন্ন তদন্ত ও নিরাপত্তা সংস্থার হাতে যাওয়ার বিষয়টি নতুন করে গোপনীয়তা, মানবাধিকার এবং ডিজিটাল নজরদারি নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews