1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা ট্রাম্পের, ক্ষমা করতে চান না শত্রুদের

  • আপডেটের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৬ সময় দৃশ্য

মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে একজন ধার্মিক মানুষ দাবি করে তিনি বলেছেন, তাত্ত্বিকভাবে তার স্বর্গে যাওয়ার কথা। তবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ক্ষমা করার প্রশ্নে নিজের অনড় অবস্থানের কথাও স্পষ্ট করেছেন তিনি।

সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ধর্ম, মৃত্যু, পরকাল, রাজনৈতিক শত্রু এবং ইউএফও নিয়ে খোলামেলা আলোচনা করেন ট্রাম্প। সাংবাদিক রস ডাউথ্যাটের নেওয়া ওই সাক্ষাৎকারে উঠে আসে জীবনের শেষ পরিণতি নিয়ে তার ব্যক্তিগত ভাবনা।

সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, মৃত্যুর পর কী ঘটবে বলে তিনি মনে করেন। জবাবে তিনি বলেন, নিজেকে একজন ধার্মিক মানুষ মনে করেন তিনি। তাই তার স্বর্গে যাওয়ার কথা বলেই মনে করেন। তবে নরকে যেতে চান না বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। মৃত্যুর পর মানুষ যেন তাকে স্মরণ করে, সেই প্রত্যাশার কথাও জানান তিনি।

আলোচনার একপর্যায়ে সাংবাদিক জানতে চান, স্বর্গে প্রবেশের শর্ত হিসেবে যদি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জেমস কোমি কিংবা ন্যান্সি পেলোসিকে ক্ষমা করতে হয়, তাহলে ট্রাম্প তা করবেন কি না।

জবাবে ট্রাম্প জানান, কিছু রাজনৈতিক প্রতিপক্ষকে তিনি ঘৃণা করেন এবং আজীবন তাদের ঘৃণা করবেন। ফলে তাদের ক্ষমা করা তার পক্ষে সম্ভব নয়। এ বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক বিরোধীদের প্রতি নিজের কঠোর মনোভাব আবারও প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকারে ইউএফও নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, দায়িত্ব পালনের সময় মার্কিন বিমানবাহিনীর কয়েকজন অভিজ্ঞ ও বিশ্বস্ত পাইলটের সঙ্গে তার কথা হয়েছিল। তাদের অভিজ্ঞতার বর্ণনা শুনে তিনি বিস্মিত হন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ওই পাইলটরা অত্যন্ত দক্ষ ও পেশাদার। হলিউড অভিনেতা টম ক্রুজের মতো পরিপাটি ও আত্মবিশ্বাসী এসব পাইলট কোনো ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী নন। ব্যক্তিগতভাবে ইউএফও নিয়ে খুব একটা বিশ্বাস না থাকলেও তাদের কাছ থেকে আকাশে অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখার অদ্ভুত অভিজ্ঞতার কথা শুনেছেন তিনি।

ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক বিদ্বেষ এবং অজানা মহাকাশীয় বিষয় নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য সাক্ষাৎকারটিকে আলোচনায় নিয়ে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews