1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ২৩ নভেম্বর, আবেদন ৩ লাখ শিক্ষার্থীর

  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৯ সময় দৃশ্য

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য এবার ব্যাপক সাড়া পাওয়া গেছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এসব শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনরায় যাচাই করতে হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২৩ নভেম্বর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। সে হিসাবে মাত্র ১৪ দিনের মধ্যে বিপুলসংখ্যক উত্তরপত্র যাচাইয়ের কাজ শেষ করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গণমাধ্যমকে আবেদনের সর্বশেষ তথ্য নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

বোর্ড সূত্র জানায়, গত ১ নভেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। ৮ নভেম্বর দুপুর ১২টায় আবেদন গ্রহণের সময় শেষ হয়। নির্ধারিত আট দিনে ১১টি শিক্ষা বোর্ডে প্রায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী আবেদন করেন।

প্রাথমিকভাবে আবেদনের শেষ সময় ৭ নভেম্বর নির্ধারণ করা হলেও সার্ভারজনিত সমস্যার কারণে শিক্ষার্থীদের সুবিধার্থে সময় একদিন বাড়ানো হয়। পরে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

এবারের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় পুনঃনিরীক্ষণের আবেদনের সংখ্যাও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত ৩১ অক্টোবর পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরদিন থেকেই পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়েছিল।

গত দুই বছরের তুলনায় এবার ফল পুনঃনিরীক্ষণের আবেদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালে প্রায় ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন। আর ২০২৪ সালে আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৯৮ হাজার ১১৬ জন। ওই বছর মোট ৫ লাখ ৮ হাজার ১১৬টি উত্তরপত্র পুনরায় যাচাইয়ের আবেদন জমা পড়ে।

সব মিলিয়ে এবার রেকর্ডসংখ্যক উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ায় নির্ধারিত সময়ের মধ্যে যাচাই কার্যক্রম শেষ করে ২৩ নভেম্বর ফল প্রকাশ করা শিক্ষা বোর্ডগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews