1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

পোশাকশিল্পের সংকট নিরসনে সরকারের কাছে জামায়াতের ১৫ দফা দাবি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৬ সময় দৃশ্য

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ, মজুরি নিয়ে বিরোধ, কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং একের পর এক শিল্পপ্রতিষ্ঠান বন্ধের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চলমান সংকট নিরসন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং পোশাকশিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের কাছে ১৫ দফা দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তৈরি পোশাকশিল্পের বর্তমান সংকট শুধু শ্রমিক ও মালিকপক্ষের বিরোধ নয়; এটি দেশের উৎপাদন, রপ্তানি বাণিজ্য, বৈদেশিক মুদ্রা অর্জন এবং সামগ্রিক অর্থনীতির জন্য বড় ধরনের উদ্বেগের বিষয়।

তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ব্যয় বেড়ে যাওয়ায় পোশাকশ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিকে যৌক্তিক বলে মনে করে জামায়াত।

শ্রমিক নিহতের ঘটনায় শোক ও ক্ষতিপূরণের দাবি

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন চলাকালে সংঘর্ষে শ্রমিক তৌফিক শেখ (২১) নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি নিহত শ্রমিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিচারের আওতায় আনা, আহতদের সুচিকিৎসা এবং নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

জামায়াতের এই নেতা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন এবং শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট এক বিষয় নয়। কোনো কারখানা ধ্বংস করে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এতে শ্রমিকদের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়ে এবং জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।

দ্রুত ত্রিপক্ষীয় সংলাপের আহ্বান

মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে পারস্পরিক আলোচনা এবং সমঝোতার মাধ্যমেই চলমান সংকটের সমাধান করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে দ্রুত কার্যকর ত্রিপক্ষীয় সংলাপ আয়োজনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের পাশাপাশি নিয়মিত মজুরি পর্যালোচনা, ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী সরবরাহ, স্বাস্থ্যসেবা, আবাসন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পোশাকশিল্পের সংকট নিরসনে জামায়াতের ১৫ দফা দাবি

সংবাদ সম্মেলনে সরকারের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উত্থাপিত ১৫ দফা দাবি হলো—

1. শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও মৌলিক চাহিদা বিবেচনায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে তা কার্যকর করতে হবে।

2. গাজীপুরে নিহত শ্রমিক তৌফিক শেখের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আহতদের চিকিৎসা এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

3. কারখানা ও যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও নাশকতায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

4. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে শ্রমিকদের ওপর অযাচিত বলপ্রয়োগ, নির্যাতন, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে।

5. গ্রেপ্তার হওয়া নিরপরাধ শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি দিতে হবে এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।

6. রাজনৈতিক বা দলীয় পরিচয়ের কারণে সাধারণ শ্রমিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানি বন্ধ করতে হবে।

7. শিল্পাঞ্চলে শ্রমিক, কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও যানবাহনের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

8. সরকার, মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে দ্রুত কার্যকর সংলাপের আয়োজন করতে হবে।

9. শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কোনো নিষিদ্ধ সংগঠন বা স্বার্থান্বেষী মহলের উসকানি ও নাশকতার চেষ্টা থাকলে তা তদন্ত করে প্রতিরোধ করতে হবে।

10. বন্ধ কারখানাগুলো দ্রুত চালুর উদ্যোগ নিতে হবে এবং শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করে কাজে ফিরিয়ে আনতে হবে।

11. অন্যায় ও বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। কালো তালিকাভুক্ত শ্রমিকদের বিষয়টি পর্যালোচনা করে পুনরায় কাজের সুযোগ দিতে হবে।

12. শ্রমিকদের বকেয়া বেতন, ভাতা, ওভারটাইমসহ সব আইনগত পাওনা দ্রুত পরিশোধ করতে হবে।

13. পোশাকশ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী সরবরাহে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা, আবাসন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ করতে হবে।

14. নারী শ্রমিকদের জন্য স্বাস্থ্যকর, নিরাপদ ও সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

15. দেশের পোশাকশিল্প, শ্রমিকদের কর্মসংস্থান, মালিকদের বিনিয়োগ এবং জাতীয় অর্থনীতি রক্ষায় শ্রমিক-মালিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

শিল্পের স্থিতিশীলতা ও শ্রমিক অধিকার নিশ্চিতের আহ্বান

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ শিল্পের সঙ্গে লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকা এবং অসংখ্য পরিবারের ভবিষ্যৎ জড়িত।

তাই শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা, বিনিয়োগের সুরক্ষা এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং শ্রমিক-মালিকের মধ্যে আস্থা ও সমঝোতা প্রতিষ্ঠার মাধ্যমে পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে উদ্যোগী হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews