1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

সাভারে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৩ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

  • আপডেটের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩০ সময় দৃশ্য

ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি বৃদ্ধি ও ব্লাক লিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা কর্তৃপক্ষ অন্তত ১৩টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। সংঘর্ষ চলাকালে শ্রমিকদের ছোড়া ইট-পাটকেলে পুলিশের এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

​শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে আশুলিয়ার কাঠগড়া ও আমতলা এলাকার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

​শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ‘নাঈম নীটওয়্যার’ কারখানার শ্রমিকরা প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরবর্তীতে তাঁরা কারখানা থেকে বের হয়ে কাঠগড়া এলাকায় এসে সড়ক অবরোধের চেষ্টা করেন এবং বিক্ষোভ নামেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বাধা দেন। এতে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়। এ সময় ইটের আঘাতে এক পুলিশ সদস্য মাথায় আঘাত পেয়ে নিকটস্থ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে আশপাশের কারখানা কর্তৃপক্ষ পর্যায়ক্রমে তাঁদের কাজ স্থগিত রেখে ১৩টি কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করে।

​শিল্প পুলিশ-১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের সংঘাত এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ মোড় ও কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews