বাংলাদেশ আওয়ামী লীগ কখনো প্রকৃত কোনো রাজনৈতিক দল ছিল না দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের নীতি ও দর্শনে গণতন্ত্রের কোনো বীজ ছিল না। তারা মূলত একটি স্বৈরাচারী ও মাফিয়া শক্তিতে পরিণত হয়েছিল, যা শেষ পর্যন্ত ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখা এই শক্তিটি গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের ভোটাধিকার হরণ করে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু ইতিহাস প্রমাণ করে, স্বৈরাচারী ও গণবিরোধী কোনো শক্তি জনতার আন্দোলনের মুখে টিকে থাকতে পারে না। ছাত্র-জনতার অভাবনীয় জাগরণের মুখে আওয়ামী লীগের পতন ও পলায়নের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন পথ উন্মোচিত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সংস্কার ও আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনীতির প্রভাবমুক্ত করার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান তিনি। তিনি বলেন, বিগত শাসনআমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ধ্বংস করা হয়েছিল। বর্তমান সরকার পেশাদার, আধুনিক ও স্বাধীন পুলিশ বাহিনী গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Leave a Reply