বাগেরহাট জেলার মোংলা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ চারজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর একটি আভিযানিক দল মোংলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কেনাবেচার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক এনে বাগেরহাটসহ আশেপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
Leave a Reply