আসন্ন পবিত্র রমজান মাস, এর আগের এবং পরের সময়ে দেশের সার্বিক বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। বাজার নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ভোক্তারা যেন সুফল পান, সে লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ব্যবসায়ী ও আমদানিকারকদের সাথে আয়োজিত মতবিনিময়সভায় বাণিজ্যমন্ত্রী জানান, রমজান উপলক্ষে চাল, ভোজ্যতেল, চিনি, ছোলা ও ডালসহ মূল ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ পাইপলাইনে রয়েছে। এসব পণ্য আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার প্রক্রিয়াও পুরোপুরি স্বাভাবিক ও বেগবান করা হয়েছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও অন্যান্য উপকরণের প্রভাবে কিছু চাপ তৈরি হলেও সরকার আমদানি শুল্ক ছাড়সহ বিভিন্ন কৌশলগত উদ্যোগের মাধ্যমে নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া অসাধু উপায়ে কৃত্রিম সংকট বা অহেতুক মূল্যবৃদ্ধি রূখে দিতে চেম্বার ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিয়মিত বাজার পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
আমদানিকারক ও ব্যবসায়ীরা সভায় তাদের বিভিন্ন দাবি ও চ্যালেঞ্জ তুলে ধরলে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। সঠিক বাজার ব্যবস্থাপনা ও পর্যালোচনার মাধ্যমে পবিত্র রমজানসহ বছরের বাকি সময়গুলোতেও বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply