1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৮ সময় দৃশ্য

জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-১) বিশেষ অভিযানে ২১৭ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ এক ছাত্রদল নেতাসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

​গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রধান অভিযুক্ত আমান উল্লাহ আমান উদয় (২৭) উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। গ্রেপ্তার হওয়া বাকি চারজন হলেন— বৈষ্ণব পাড়ার মো. সুজাত মিয়া (৩৭) ও মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং বকশীগঞ্জের নিলক্ষিয়া মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টহল দল উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণব পাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সীমান্ত সংলগ্ন লাউচাপড়া এলাকা থেকে ছাত্রদল নেতা উদয়কে আটক করা হয়।

​অভিযানে উদ্ধার করা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৭৩ হাজার টাকা। এছাড়াও তাঁদের ব্যবহৃত একটি ১৫০ সিসির সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে মদ এনে দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা বিক্রি করতেন তারা।

​ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃত ৫ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

​জামালপুরের পুলিশ সুপার জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ বদ্ধপরিকর এবং সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় আমান উল্লাহ উদয়কে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews