1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

জাতীয় গ্রিডে বিপর্যয়: ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩৬ সময় দৃশ্য
Oplus_131072

জাতীয় সঞ্চালন লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানী ঢাকার একাংশ ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে এ বিদ্যুৎ বিপর্যয় ঘটে।

​হঠাৎ এই বিদ্যুৎ বিভ্রাটের ফলে সাধারণ গ্রাহক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো চরম ভোগান্তিতে পড়েছে। ঢাকার পূর্বাঞ্চলীয় এলাকা—যেমন মগবাজার, বনশ্রী, খিলগাঁওসহ বেশ কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি চট্টগ্রাম শহরের একাধিক এলাকাতেও একইভাবে বিদ্যুৎ বিদ্যুৎ সরবরাহ স্থবির হয়ে পড়ে। বিদ্যুৎ না থাকায় সচিবালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।

​পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, জাতীয় গ্রিডের নির্দিষ্ট একটি অংশে হঠাৎ কারিগরি সমস্যা দেখা দেওয়ার কারণে সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়।

​বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকৌশলীরা ইতিমধ্যেই ত্রুটি চিহ্নিত করে তা মেরামতের কাজ শুরু করেছেন। পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews