1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

দীর্ঘ ৯ বছর পর খুলল ওসমানী উদ্যান, প্রবেশে দিতে হচ্ছে টিকিট ফি

  • আপডেটের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৬ সময় দৃশ্য
Oplus_131072

দীর্ঘদিন ধরে চলা উন্নয়নকাজ ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো রাজধানীর গুলিস্তানের ঐতিহাসিক ওসমানী উদ্যান। গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এরপর থেকেই উদ্যানটিতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে উদ্যানটি পুনরায় চালু হলেও ভেতরে প্রবেশের জন্য জনপ্রতি ১০ টাকা টিকিট ফি নির্ধারণ করায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

​রাজধানীর ডিএসসিসি প্রধান কার্যালয় (নগর ভবন) এবং বাংলাদেশ সচিবালয়ের মাঝখানে ২১.৮৫ একর জায়গাজুড়ে অবস্থিত এই উদ্যানটিকে একসময় ‘ঢাকার ফুসফুস’ বলা হতো। ২০১৭ সালে প্রায় ১০৮ কোটি টাকা ব্যয়ে এর আধুনিকায়ন ও উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হলেও বিভিন্ন কারণে তা দীর্ঘায়িত হয়ে প্রায় ৯ বছর সময় নেয়। পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে উদ্যানের প্রবেশপথে ৯০ ফুট উঁচু ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও দুটি নতুন ফটক নির্মাণ করা হয়। সব মিলিয়ে বিভিন্ন ধাপে উদ্যানটির পেছনে প্রায় ১৪৭ কোটি টাকা ব্যয় হয়েছে।

​এদিকে মঙ্গলবার সকাল থেকে উদ্যানটি সবার জন্য উন্মুক্ত করা হলে সন্তানকে নিয়ে ঘুরতে আসা অনেক দর্শনার্থী গেটে টিকিট ফি দেখে বিস্ময় প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘ ৯ বছর নগরবাসীকে উদ্যান থেকে বঞ্চিত রাখার পর এখন আবার ভেতরে ঢুকতে টাকা নেওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য নিয়ম নয়। ঢাকার অন্যান্য বড় পার্ক যেমন রমনা পার্ক বা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের ক্ষেত্রে কোনো ফি না থাকলেও এখানে কেন ফি নেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন অনেকে।

​ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্যানের ভেতরটা পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখাসহ সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য এই প্রবেশমূল্য রাখা হয়েছে। তবে নগর-পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা মনে করছেন, জনস্বাস্থ্য ও বিনোদনের জন্য তৈরি এমন উন্মুক্ত স্থানে প্রবেশমূল্য নির্ধারণ করা নাগরিকদের পার্কমুখী হওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করবে এবং এটি সাধারণ মানুষের অধিকারের পরিপন্থী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews