1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
শুভ শারদীয় দুর্গাপূজা: শুভাড্ডাসহ কেরানীগঞ্জে সম্প্রীতির বার্তা ও শুভেচ্ছা: হাজী মোঃ সেলিম দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব: রিজভী মেয়ের বিয়ের ভেন্যু ঠিক করতে গিয়ে অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের ট্রাজিক মৃত্যু রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম গ্রহণ: বদলে যাচ্ছে বহু বন্দির জীবন যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা নস্যাৎ: গ্রেফতার ১৯ বছরের মার্কিন তরুণ ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন: ১০ জনের মৃত্যু, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অস্পষ্ট অভিযোগ ও প্রবাসীদের আইনি সুরক্ষায় সরকারের করণীয় ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: গ্রেফতার ৫১০, মামলা ৪৮ শাপলাপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে ডা: সৈকত বড়ুয়া সুপারিশপ্রাপ্ত

জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যা মামলা: মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার দেখানো হয়েছে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৭ সময় দৃশ্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় দশম শ্রেণীর শিক্ষার্থী মাহফুজুর রহমান হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
​আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আসামির উপস্থিতিতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
​মামলা সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার এসআই আব্দুল ওহিদ আসামি নাসির উদ্দিন সাথীকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন গ্রেপ্তার) আবেদন জানান। আদালত আবেদনের বিষয়টি বিবেচনায় নিয়ে আসামি হাজির সাপেক্ষে শুনানির দিন ধার্য করেছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী আজ আসামিকে আদালতে হাজির করা হয়।
​শুনানিকালে তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর সপক্ষে আদালতের সামনে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর মো. কামরুজ্জামান স্বপন।
​শুনানিতে প্রসিকিউটর বলেন, “মাইটিভির চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসির উদ্দিন সাথী আন্দোলনের সময় নিজের টিভি চ্যানেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঠিক সংবাদ প্রচার না করে ভিন্ন বিষয় তুলে ধরে বিভ্রান্তি ছড়িয়েছেন। প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে তাঁর জড়িত থাকার প্রমাণ ও তথ্য উঠে এসেছে।”
​উভয় পক্ষের শুনানি শেষে আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে তাঁকে মাহফুজুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews