1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
শুভ শারদীয় দুর্গাপূজা: শুভাড্ডাসহ কেরানীগঞ্জে সম্প্রীতির বার্তা ও শুভেচ্ছা: হাজী মোঃ সেলিম দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব: রিজভী মেয়ের বিয়ের ভেন্যু ঠিক করতে গিয়ে অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের ট্রাজিক মৃত্যু রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম গ্রহণ: বদলে যাচ্ছে বহু বন্দির জীবন যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা নস্যাৎ: গ্রেফতার ১৯ বছরের মার্কিন তরুণ ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন: ১০ জনের মৃত্যু, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অস্পষ্ট অভিযোগ ও প্রবাসীদের আইনি সুরক্ষায় সরকারের করণীয় ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: গ্রেফতার ৫১০, মামলা ৪৮ শাপলাপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে ডা: সৈকত বড়ুয়া সুপারিশপ্রাপ্ত

নোবিপ্রবির ৩য় সমাবর্তন ২৪ জানুয়ারি, রেজিস্ট্রেশন ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৪২ সময় দৃশ্য

নোবিপ্রবি প্রতিনিধি মো. রেদোয়ান তাজওয়ার:

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তন আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীদের ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও নোবিপ্রবির চ্যান্সেলরের সদয় সম্মতিক্রমে আগামী ২৪ জানুয়ারি সমাবর্তন অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে। সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুক গ্র্যাজুয়েটদের নির্ধারিত ওয়েবসাইটের (convocation.nstu.edu.bd) মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

কারা অংশ নিতে পারবেন: বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) পর্যায়ে ২০১৪-২০১৫ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন (তবে ২০২০-২১ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগ এর আওতামুক্ত থাকবে)। স্নাতকোত্তর পর্যায়ে ২০১৫-২০১৬ থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং PMLIS প্রোগ্রামের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। এছাড়া PGDLIS-এর ২০১৮ B3 থেকে ২০২০ B12 এবং PGDIT-এর Spring 2018 থেকে Summer 2024 ব্যাচের শিক্ষার্থীরাও রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য শর্তাবলি: বিজ্ঞপ্তিতে দুই ধরনের ফি কাঠামো নির্ধারণ করা হয়েছে:

  • একক ডিগ্রি (স্নাতক/স্নাতকোত্তর/পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা/প্রফেশনাল মাস্টার্স): ৫,০০০ টাকা।
  • যৌথ ডিগ্রি (স্নাতক ও স্নাতকোত্তর/ডিপ্লোমা একসঙ্গে): ৬,০০০ টাকা।

মূল সনদপত্র সংগ্রহের সময় রেজিস্ট্রেশন ফি জমার অনলাইন পেমেন্ট স্লিপ অবশ্যই সঙ্গে আনতে হবে। ইতোমধ্যে যারা মূল সনদ গ্রহণ করেছেন, তারা পুনরায় নতুন সনদ পেতে চাইলে আগের মূল সনদটি জমা দিতে হবে। অন্যদিকে, যারা এখনও প্রভিশনাল সার্টিফিকেট গ্রহণ করেননি, তাদের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে আবেদন ফরম নিয়ে সংশ্লিষ্ট বিভাগ, হল ও কেন্দ্রীয় লাইব্রেরি থেকে প্রয়োজনীয় ক্লিয়ারেন্স জমা দিয়ে অনলাইনে স্ক্যান কপি যুক্ত করতে হবে। পূর্বের সাময়িক সনদপত্র জমা দিয়েই মূল সনদপত্র সংগ্রহ করা যাবে।

সমাবর্তন সংক্রান্ত যেকোনো বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট (www.nstu.edu.bd) ও সমাবর্তন পোর্টালে পাওয়া যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews