1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা

  • আপডেটের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ সময় দৃশ্য

রোজার ঈদে সিনেমা হলে দারুণ সাড়া ফেলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে নির্মাতা রায়হান রাফীর আলোচিত সিনেমা ‘প্রেশার কুকার’। বাণিজ্যিক ধারার বাইরে চার নারীর জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি এই চলচ্চিত্রটি আগামী ৮ অক্টোবর থেকে দেখা যাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ।

শুক্রবার (২ অক্টোবর) হইচই বাংলাদেশের পক্ষ থেকে খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। প্রচারণায় তারা জানায়, ব্যস্ত ও দমবন্ধ ঢাকার জীবনযাত্রায় চার নারীর গল্প ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়, যেখানে শহরের নানা জটিলতার মুখোমুখি হয়ে তাদের টিকে থাকার লড়াই পর্দায় উঠে এসেছে।

ছবিটিতে চার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবি। বিশেষ এক অতিথি চরিত্রে দেখা মিলবে চঞ্চল চৌধুরীর।

যাঁরা প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ পাননি, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির মাধ্যমে এবার ঘরের আরামদায়ক পরিবেশেই ছবি উপভোগের সুযোগ পাচ্ছেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews