দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কারা অধিদপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে কারাবন্দির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৫,১২৩ জনে।
সংযুক্ত চিত্রে দেখা যায়, দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে বহুগুণ বেশি বন্দি অবস্থান করছেন। অনেক কারাগারে তিল ধারণের ঠাঁই নেই, কোনো কোনো স্থানে ধারণক্ষমতার ৩ থেকে ৭ গুণ পর্যন্ত বন্দি রাখা হয়েছে।
পাঁচ বছরের তুলনামূলক বন্দি চিত্র
কারা অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বছরের ব্যবধানে কারাবন্দির সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে:
২০২২: ৮৭,১৭৩ জন
২০২৩: ৮৬,৩০৬ জন
২০২৪: ৭৫,৯৫৮ জন
২০২৫: ৮৩,৭১৯ জন
২০২৬ (সেপ্টেম্বর): ১,০৫,১২৩ জন
কারাগারে স্থানসংকট ও সংকটাবস্থা
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে বন্দির সংখ্যা কিছুটা কমলেও (৭৫,৯৫৮ জন) পরবর্তী দু’বছরে তা দ্রুত বাড়তে থাকে এবং চলতি বছরের সেপ্টেম্বরে এসে ১ লাখের মাইলফলক পার করে ১,০৫,১২৩ জনে পৌঁছায়।
কারা সংশ্লিষ্টরা জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযান এবং বিশেষ গ্রেপ্তারের ফলে কারাগারে বন্দির চাপ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিপুল সংখ্যক বন্দি থাকার কারণে আবাসন, চিকিৎসাসেবা ও খাদ্যসহ সার্বিক ব্যবস্থাপনায় চরম হিমশিম খেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে।
একটি উত্তর দিন