1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩৪ সময় দৃশ্য

জাতীয় সংসদের শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনটি যে দল বা জোটের জন্য বরাদ্দ ছিল, সেই দল বা জোটই তা পাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে শূন্য হওয়া আসনটি বিএনপি জোটের কাছেই থাকছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি জানান, শূন্য আসনটিতে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে। একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অন্যদিকে, একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। নির্বাচন কমিশনার মাছউদ বলেন, সংরক্ষিত আসন যে রাজনৈতিক দল বা জোটের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে, আসন শূন্য হওয়ার পরও সেটি তাদেরই প্রাপ্য থাকবে। অর্থাৎ, সংশ্লিষ্ট দল বা জোটের মনোনীত প্রার্থীর মধ্য থেকেই নতুন সংসদ সদস্য নির্বাচিত হবেন।

ইসি সূত্রে জানা গেছে, বর্তমান সংসদে বিএনপি ও তাদের মিত্রদের জন্য সংরক্ষিত নারী আসন রয়েছে ৩৬টি। এ ছাড়া জামায়াত জোট পেয়েছে ১৩টি এবং স্বতন্ত্র জোট পেয়েছে একটি আসন। সংরক্ষিত নারী আসন নির্বাচন আইনের ১৬ ধারায় বলা হয়েছে, কোনো সংরক্ষিত আসন শূন্য হলে যে রাজনৈতিক দল বা জোটের অনুকূলে আসনটি বণ্টন করা হয়েছিল, সেই দল বা জোটের মনোনীত প্রার্থীদের মধ্য থেকেই শূন্য আসন পূরণ করতে হবে।

এ বিধান অনুযায়ী, আসন্ন উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীই শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের নতুন সংসদ সদস্য হওয়ার সুযোগ পাবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews