1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

শনির আখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আগ্নেয়াস্ত্রসহ হামলাকারী আটক

  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৮ সময় দৃশ্য

রাজধানীর কদমতলী থানাধীন শনির আখড়ায় এক ব্যবসায়ীকে তার নিজ দোকানে ঢুকে গুলি করার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন মো. আসলাম খান (৪০) নামের এক কুকারিজ ব্যবসায়ী। এ ঘটনায় দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ মনজুরুল ইসলাম নামের এক হামলাকারীকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

​শনিবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে শনির আখড়া রয়্যাল হাসপাতালের বিপরীত পাশে ‘মেসার্স লাকী কোকারীজ ও গিফট কর্নার’-এ এ হামলার ঘটনা ঘটে।

​ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী ও আহত ব্যবসায়ীর বন্ধু মনোয়ার হোসেন জানান, ঘটনার সময় তারা দোকানের ভেতরে কথা বলছিলেন। হঠাৎ দুষ্কৃতকারী দোকানে ঢুকে কোনো কিছু বুঝে ওঠার আগেই আসলামকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। এতে আসলামের কপালে ও বাম পায়ের হাঁটুতে গুলি লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন।

​তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যবসায়ীর চিকিৎসা চলছে এবং বিষয়টি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।

​পুলিশের বক্তব্য ও অস্ত্র উদ্ধার

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, ঘটনার পরপরই স্থানীয় জনতা একজনকে আটক করে পুলিশে দেয়। আটক ব্যক্তির কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি এবং একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

​প্রাথমিকভাবে হামলার নির্দিষ্ট কোনো কারণ কিংবা আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি পূর্বশত্রুতা নাকি অন্য কোনো উদ্দেশ্যে ঘটেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে