1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

ফুলের মধু সংগ্রহ, কুরিয়ারে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়

  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ সময় দৃশ্য

সিংড়া (নাটোর) প্রতিনিধি: আশরাফুল সরদার:

 

নাটোরের সিংড়ায় বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ ও বিক্রি করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন স্থানীয় উদ্যোক্তা হাফেজ মাওলানা মো. শাহরিয়ার হোসেন আবু সাঈদ। মৌসুমভেদে সরিষা, লিচু, বরই, তিলসহ বিভিন্ন ফুল থেকে সংগ্রহ করা মধু স্থানীয় বাজারের পাশাপাশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

সিংড়ার বিলদহর বাসস্ট্যান্ড এলাকায় মদিনাতুল উলুম বালিকা কওমি মাদরাসার পাশে পরিচালিত হচ্ছে তার মধু বিক্রির কার্যক্রম। মধুর পাশাপাশি সেখানে ঘি, সরিষার তেল, জয়তুন তেল ও কালোজিরার তেলসহ বিভিন্ন পণ্যও বিক্রি করা হয়।

জানা গেছে, মৌসুমের শুরুতে সরিষা ফুলের বিস্তীর্ণ ক্ষেত থেকে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করা হয়। এরপর লিচু, বরই, তিলসহ বিভিন্ন ফুলের মৌসুমে সেসব ফুল থেকেও মধু সংগ্রহ করা হয়। ফুলের ধরন ও মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে মধুর স্বাদ, ঘ্রাণ ও বৈশিষ্ট্যেও ভিন্নতা দেখা যায়।

উদ্যোক্তা হাফেজ মাওলানা মো. শাহরিয়ার হোসেন আবু সাঈদ বলেন, “বিভিন্ন বাড়িঘর ও গাছের ডালে থাকা প্রাকৃতিক মৌমাছির চাক থেকেও আমি নিজে মধু সংগ্রহ করি। মৌসুমভেদে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করা হয়। স্থানীয়ভাবে বিক্রির পাশাপাশি দেশের বিভিন্ন জেলার মানুষের চাহিদা অনুযায়ী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মধু পাঠানো হচ্ছে। খাঁটি ও মানসম্মত মধু ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত মধুর চাহিদা দিন দিন বাড়ছে। সঠিকভাবে মৌচাষ ও মধু সংগ্রহের মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে স্থানীয়ভাবে উৎপাদিত মধু পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

স্থানীয় ক্রেতারা জানান, ভেজালমুক্ত ও মানসম্মত মধু পাওয়ার নিশ্চয়তা থাকলে এ ধরনের উদ্যোগ আরও জনপ্রিয় হবে। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রির এমন উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews