1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আদালতে আইনজীবী সোহাগকে আসামি করে কারাগারে পাঠানোর ঘটনায় তোলপাড় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডায় দক্ষ কর্মীদের স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের, অপেক্ষায় হাজারো শিক্ষার্থী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ পুলিশের গাড়িতে আগুন, মহাসড়ক অবরোধ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি

কেরোয়ায় জামায়াতে ইসলামীর ওয়ার্ডভিত্তিক যুব প্রতিনিধি সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪৮ সময় দৃশ্য

​মোঃ হাসান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ০৬নং কেরোয়া ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে ওয়ার্ডভিত্তিক যুব প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ রাত ৮টায় রায়পুর শহরের আর এফ সি চাইনিজ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। কেরোয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মোঃ আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আবদুল আউয়াল রাসেল চৌধুরী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, অর্থ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি সাইফ রাকিব, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ ইউনুস, ইউনিয়ন শুরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার হারুনুর রশীদ, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার জয়নাল আবেদীন, সাবেক যুব ফোরামের ইউনিয়ন সেক্রেটারি রিয়াজ পাটওয়ারী এবং ছাত্রশিবির কেরোয়া ইউনিয়ন সেক্রেটারি হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​উক্ত প্রতিনিধি সভায় কেরোয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের যুব বিভাগের সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। সভায় যুবসমাজকে সুসংগঠিত করা এবং সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে