1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

এল নিনোর প্রভাবে ছয় মাসে সাড়ে ৪ লাখ অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ সময় দৃশ্য

শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী কয়েক মাসে বিশ্বজুড়ে তাপমাত্রাজনিত অতিরিক্ত মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৫১ হাজারে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাব। গবেষকদের হিসাবে, ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্বাভাবিক সময়ের তুলনায় এই অতিরিক্ত প্রাণহানি ঘটতে পারে।

গবেষণায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রাখা হয়েছে দরিদ্র ও উষ্ণ অঞ্চলগুলোকে। আফ্রিকার সাহেল অঞ্চলে প্রায় ৬৬ হাজার ৮০০ জনের অতিরিক্ত মৃত্যু হতে পারে। এছাড়া ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড ও কম্বোডিয়ায় সম্মিলিতভাবে প্রায় ১৯ হাজার ৪০০, ইন্দোনেশিয়ায় ১৯ হাজার ৩০০, ভারতে ১৫ হাজার ৮০০ এবং ব্রাজিলে ১৩ হাজার ৩০০ অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা করা হয়েছে।

২৪ হাজারের বেশি অঞ্চলের তাপমাত্রা ও মৃত্যুহারের তথ্য বিশ্লেষণ করে এই হিসাব করা হয়েছে। গবেষকদের মতে, এল নিনোর সময়ে স্থলভাগের গড় তাপমাত্রা স্বাভাবিক বছরের তুলনায় প্রায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে এবং চরম দাবদাহের দিন বাড়তে পারে ৪৪ শতাংশ।

তাপজনিত মৃত্যু কমাতে আগাম সতর্কতা ব্যবস্থা, শীতলীকরণ কেন্দ্র, বিনা মূল্যে পানির ব্যবস্থা, শ্রমিকদের সুরক্ষা, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং বয়স্ক ও ঝুঁকিপূর্ণ মানুষের ওপর বাড়তি নজরদারির সুপারিশ করেছেন গবেষকেরা।

গবেষকদের মতে, বর্তমান এল নিনোর তীব্রতা ভবিষ্যতের উষ্ণ পৃথিবীর একটি সম্ভাব্য চিত্র তুলে ধরছে। তাই পরিস্থিতিকে শুধু দুর্যোগ হিসেবে না দেখে আগাম প্রস্তুতি ও জলবায়ু অভিযোজনের সুযোগ হিসেবেও দেখার আহ্বান জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews