1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদরাসা শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাফুফের জোড়া আন্তর্জাতিক সম্মাননা কেন এখনও বিয়ের পিঁড়িতে বসেননি সুস্মিতা সেন? পুরনো অভিজ্ঞতা ও নতুন মন্তব্যে জটিল প্রশ্নের উত্তর দিতে গুগল সার্চে নতুন এআই মডেল ‘জেমিনি ৪ হাইড্রোজেন’ অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কঠোর প্রতিবাদ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে তীব্র যানজট ঢাকার আদালতে আইনজীবী সোহাগকে আসামি করে কারাগারে পাঠানোর ঘটনায় তোলপাড় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২২ সময় দৃশ্য

অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও হত্যার রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। যারা জনগণ ও দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তাদের সমুচিত জবাব দিতে হবে।”

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে একটি মহল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এই গোষ্ঠী একসময় জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে দীর্ঘ ১৬ বছর দেশ শাসন করেছে। ২০২৪ সালে দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেভাবে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিল, বর্তমান পরিস্থিতিতেও সেভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গুম-খুনের রাজনীতি বন্ধের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, একটি মহল সেই অধিকার আবারও কেড়ে নিতে চায়।

জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, মানুষ কি আবার গুম-খুনের রাজনীতি ফিরে আসতে দেবে? ভোটের অধিকার ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়ার সুযোগ কি কাউকে দেওয়া হবে?

তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ২০২৪ সালের মতো আবারও গণতন্ত্রপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস, সহিংসতা ও হত্যার রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, জনগণের অধিকার ও দেশের ভবিষ্যৎ নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews