1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

এইচএসসি পরীক্ষা: গত ৩৬ বছরে পাশের হারে বড় উত্থান-পতন

  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৫১ সময় দৃশ্য

আসন্ন শনিবার প্রকাশ হতে যাচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। ফলাফল প্রকাশের পরই জানা যাবে এবারের মোট পাশের হার। তবে বিগত ১৯৯০ থেকে ২০২৫ সাল পর্যন্ত গত ৩৬ বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের পাসের হারে একাধিকবার ব্যাপক ওঠানামা ঘটেছে। কখনো পাসের হার নেমে এসেছে ২৫ শতাংশের নিচে, আবার কখনো তা ৭৫ শতাংশেরও বেশি ছাড়িয়ে গেছে। চলতি বছরে গত ২ জুলাই পরীক্ষা শুরু হয়, যেখানে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন, যদিও উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

গত সাড়ে তিন দশকের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৯৬ সালে এইচএসসি পরীক্ষায় সবচেয়ে খারাপ ফলাফল হয়েছিল। ওই বছর পাশের হার ছিল মাত্র ২৪ দশমিক ৭৭ শতাংশ, যা বিগত ৩৬ বছরের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে ২০২০ সালে করোনাকালের বিশেষ পরিস্থিতিতে পাশের হার ছিল শতভাগ। তবে অটো পাস বা বিকল্প মূল্যায়নের কারণে সে বছরের ফলকে স্বাভাবিক পরীক্ষার সাথে তুলনা করা যায় না। সাম্প্রতিক সময়ের মধ্যে ২০২৫ সালে পাসের হারে বড় ধস দেখা দেয়। ২০২৪ সালে যেখানে গড় পাসের হার ছিল ৭৫ দশমিক ৫৬ শতাংশ, সেখানে ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ৫৭ দশমিক ১২ শতাংশে, যা এক বছরের ব্যবধানে প্রায় ১৮ শতাংশীয় পয়েন্ট কম এবং ২০০৫ সালের পর সর্বনিম্ন।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ১৯৯০ সালে এইচএসসিতে পাশের হার ছিল ২৯ দশমিক ৭০ শতাংশ। এরপর ১৯৯১ সালে তা প্রায় ৫১ শতাংশ এবং ১৯৯২ সালে ৬৫ শতাংশ ছাড়ায়। তবে ১৯৯৩ সালে তা কমে ৪৬ শতাংশে নেমে আসে। ১৯৯৪ সালে পাসের হার ছিল ৪০ শতাংশের ঘরে এবং ১৯৯৫ সালে তা বেড়ে আবার ৪৬ শতাংশ অতিক্রম করে। ১৯৯৬ সালের ঐতিহাসিক বিপর্যয়ের পর ১৯৯৭ সালে পাশের হার বেড়ে দাঁড়ায় ৩৯ শতাংশের ওপরে। ২০০১ সালে তা পুনরায় কমে ২৮ শতাংশ এবং ২০০২ সালে ২৭ শতাংশে নেমে আসে। ২০০৩ সালে আবার কিছুটা ঘুরে দাঁড়িয়ে পাসের হার ৩৮ শতাংশ এবং ২০০৪ সালে ৪৮ শতাংশে উন্নীত হয়।

২০০৫ সাল থেকে ফলাফলে দৃশ্যমান অগ্রগতি লক্ষ করা যায়। ২০০৫ সালে পাশের হার ৫৯ দশমিক ১৬ শতাংশে পৌঁছানোর পর ২০০৬ সালে তা প্রায় ৬৪ শতাংশ এবং ২০০৮ সালে প্রায় ৭৫ শতাংশে উন্নীত হয়। ২০০৯ সালে তা সামান্য কমে ৭০ শতাংশ হলেও ২০১০ ও ২০১১ সালে তা ছিল প্রায় ৭২ শতাংশ। ২০১২ সালে পাসের হার বেড়ে ৭৬ শতাংশ ছাড়িয়ে যায়। ২০১৪ সালে পাসের হার ৭৬ শতাংশে পৌঁছালেও ২০১৫ সালে তা কমে ৬৬ শতাংশে নেমে আসে। ২০১৬ সালে আবার ৭২ শতাংশ হলেও ২০১৭ ও ২০১৮ সালে যথাক্রমে ৬৭ ও ৬৫ শতাংশে নেমে যায় এবং ২০১৯ সালে আবার ৭২ শতাংশের কাছাকাছি পৌঁছায়।

করোনা মহামারির কারণে ২০২০ সালে সব পরীক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করায় পাসের হার ১০০ শতাংশ হয়। এর পরবর্তী বছর ২০২১ সালে পাসের হার ছিল ৯৫ দশমিক ৫৭ শতাংশ, যা ২০২২ সালে কমে ৮৪ দশমিক ৩১ শতাংশ এবং ২০২৩ সালে প্রায় ৭৬ শতাংশে নেমে আসে। ২০২৪ সালে পাশের হার ৭৫ শতাংশের বেশি থাকলেও সর্বশেষে ২০২৫ সালে তা এক ধাক্কায় ৫৭ শতাংশে নেমে আসে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে