1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

ইবিতে ছাত্রদল-শিবিরে উত্তেজনা; তদন্তে কমিটি

  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ সময় দৃশ্য

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রদলের এক কর্মী কর্তৃক শিবির নেতাকে চড় মারার ঘটনায় ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিন সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

শনিবার ( ৫সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কমিটিতে আহৃবায়ক হিসেবে রয়েছেন- লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। কমিটির সদস্য্যরা হলেন- অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ, ফলিত রাসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ।

প্রসঙ্গত, ( ইবি) শিবির নেতা দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের( ২০২২-২৩) শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী জুহারকে চড় মারে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের (২০২৩-২৪) শিক্ষার্বষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা আলীনুর রহমান ।
এই ঘটনাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা বিকেল সাড়ে তিনটায় বহিরাগতদের নিয়ে বিক্ষোভ মিছিল করে ও প্রধান ফটকে তালা দেয়। এসময় দেশীয় অস্ত্র, ছুরি, রামদা, হাতুড়ি, নিয়ে দফায় দফায় ক্যামপাস প্রদক্ষিণ করে। এছাড়াও ক্যম্পাসে শিক্ষার্থীদের বাস আটকে রাখেন, এতে শহর থেকে ক্যাম্পাসে আসা-যাওয়া করা শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে বিকেল সাড়ে ৫টা থেকে অস্ত্র নিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।
অন্যদিকে, ছাত্রশিবিরের নেতাকর্মীরা বাশ, লাঠি, পাইপ নিয়ে হলগুলোর সামনে দফায় দফায় মহড়া দেয়। এমনকি অভিযুক্ত ছাত্রদল কর্মীকে পুলিশ ও প্রক্টরিয়ালবডির সহায়তায় হেফাজতে নেওয়া হয়।এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কমিটি গঠন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews