1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

সাতছড়িতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ সময় দৃশ্য

এম এ বাছির রাজা, হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সাতছড়ি-চাকলা এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল দেব মাধবপুর উপজেলার মনতলা বাজারের একজন পরিচিত ব্যবসায়ী। তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিন ধরে তিনি মনতলা বাজারে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতছড়ি-চাকলা এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুলাল দেব। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তবে কীভাবে এবং কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। নিহত দুলাল দেবের শ্বশুরবাড়ি চুনারুঘাট পৌর শহরের বড়াইল গ্রামে।

চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে