1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

৫ গোলের ব্যবধানে দাখিল ২০২৮-ও আলিম ২০২৭ এর জয়, মাঠে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ সময় দৃশ্য

 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ময়মনসিংহের ত্রিশালে প্রত্যাশা কোচিং সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত ফুটবল ম্যাচ। সোমবার (১৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের একটি টার্ফ মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় দাখিল ২০২৭ বনাম দাখিল ২০২৮ ও আলিম ২০২৭-এর যৌথ দল।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দাখিল ২০২৮ ও আলিম ২০২৭ দলের খেলোয়াড়রা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগ ব্যস্ত করে রাখে তারা। শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দাখিল ২০২৭  দলকে ৫-০ গোলে হারিয়ে বড় জয় তুলে নেয় দাখিল ২০২৮ ও আলিম ২০২৭ যৌথ দল ।

খেলাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠের চারপাশে উপস্থিত শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। প্রতিযোগিতামূলক মনোভাবের পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে ছিল পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ।

খেলায় উপস্থিত ছিলেন প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক আব্দুল্লাহ আল ফাহাদ ও শিক্ষক আল মামুন স্যারসহ কোচিং সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থীরা।

খেলা শেষে প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক আব্দুল্লাহ আল ফাহাদ বলেন,শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে তাদের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক সতেজতা, নেতৃত্বের গুণাবলি ও দলগত কাজের মানসিকতা তৈরি করে। আজকের খেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অত্যন্ত আনন্দিত করেছে। কে জিতল বা কে হারল এটি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়; বরং শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে খেলাধুলায় অংশ নিচ্ছে এবং নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি করছে—এটাই বড় অর্জন।

তিনি আরও বলেন, প্রত্যাশা কোচিং সেন্টার শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের একজন আদর্শ ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সমন্বয়ে বিভিন্ন আয়োজন করা হবে।

শিক্ষক আল মামুন স্যার বলেন,আজকের খেলায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব এবং দলগতভাবে কাজ করার শিক্ষা দেয়। এমন আয়োজন নিয়মিত হলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদন ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে। প্রত্যাশা কোচিং সেন্টারের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও দলগত চেতনা গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রত্যাশা কোচিং সেন্টারের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য এ ধরনের ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে