1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আদালতে আইনজীবী সোহাগকে আসামি করে কারাগারে পাঠানোর ঘটনায় তোলপাড় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডায় দক্ষ কর্মীদের স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের, অপেক্ষায় হাজারো শিক্ষার্থী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ পুলিশের গাড়িতে আগুন, মহাসড়ক অবরোধ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি

১৭ বছর তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার নাহরীন ইসলাম খান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৫২ সময় দৃশ্য

বিগত ১৭ বছরে তথ্য কমিশনকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরীন ইসলাম খান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকার কিংবা বিশেষ কোনো ব্যক্তির জন্য নয়, তথ্য কমিশন কাজ করবে দেশের সব সাধারণ মানুষের জন্য।

​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

​প্রধান তথ্য কমিশনার বলেন, গত ১৭ বছরে প্রতিষ্ঠান হিসেবে তথ্য কমিশন থাকলেও তা স্বাধীন ও স্বাধীনভাবে কাজ করতে পারেনি। এই সময়ে কমিশনকে প্রয়োজনীয় জনবল বা কার্যকর ভূমিকা পালনের সুযোগ থেকেও বঞ্চিত রাখা হয়েছিল। তবে নতুনভাবে পুনর্গঠিত এই কমিশন জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

​ড. নাহরীন ইসলাম খান বলেন, “কমিশনের প্রাথমিক লক্ষ্য হবে সর্বস্তরের মানুষের প্রবেশাধিকার সহজ করা এবং জনগণের তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।” দায়িত্ব পালনে লিঙ্গভেদ নয়, বরং সবার সমান গুরুত্ব ও সমাজের সাধারণ মানুষের কল্যাণকে মূল বিবেচ্য বিষয় হিসেবে দেখা হবে বলেও উল্লেখ করেন তিনি।

​উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ও খালি থাকা পদে সরকার সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরীন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করে। একই সাথে সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

​সাক্ষাৎকালে নবনিযুক্ত তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান বলেন, সঠিক ও অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতের মাধ্যমে সমাজ, জনগণ এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে তথ্য কমিশন একযোগে কাজ করে যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে