1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

১০ লাখ টাকা চাঁদা দাবি: মেলা শুরুর আগেই পলোগ্রাউন্ডে হামলা-ভাঙচুর ও লুটপাট

  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ সময় দৃশ্য

চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে বাণিজ্য মেলা শুরুর আগেই চাঁদা না পেয়ে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। ১০ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল দুর্বৃত্ত মেলার প্যান্ডেল ও স্টল নির্মাণের সরঞ্জাম ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার বিস্তারিত: মেলা প্রাঙ্গণে স্টল ও প্যান্ডেল নির্মাণের কাজ চলাকালীন হঠাৎ একদল চাঁদাবাজ প্রবেশ করে কাজের ইভেন্ট পরিচালকদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদাবাজদের দাবি প্রত্যাখ্যান করলে তারা ক্ষিপ্ত হয়ে নির্মাণকাজে নিয়োজিত কর্মীদের ভয়ভীতি দেখায় এবং তাণ্ডব চালায়। একপর্যায়ে তারা ইভেন্ট পরিচালকের ওপর চড়াও হয় এবং প্রায় ৫ লাখ টাকা মূল্যের ডেকোরেশন ও নির্মাণের বিভিন্ন সরঞ্জাম দুটি পিকআপে তুলে নিয়ে চম্পট দেয়।

অনুমোদন ও আইনি পদক্ষেপ: আয়োজক সূত্রের তথ্যানুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন, সিএমপি পুলিশের সুনির্দিষ্ট ছাড়পত্র এবং রেলওয়েকে আইনগত ফি (প্রায় ৪৫ লাখ টাকা পে-অর্ডার) পরিশোধ করেই মেলার আনুষঙ্গিক প্রস্তুতির কাজ শুরু করা হয়েছিল। আন্তর্জাতিক এই মেলায় প্রায় ২৪০টি দেশি-বিদেশি স্টল ও প্যাভিলিয়ন থাকার কথা রয়েছে।

হামলার পর দ্রুত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় আনুষ্ঠানিক অভিযোগ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাণিজ্য মেলার মতো এত বড় আয়োজনে মেলা শুরু হওয়ার আগেই চাঁদা দাবি ও লুটপাটের ঘটনায় আয়োজক ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে