1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ, জুমা শেষে সারজিস আলমের নেতৃত্বে স্লোগান

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৮ সময় দৃশ্য

মোঃ হাসান ,লক্ষীপুর জেলা প্রতিনিধি:

হাদি হত্যার বিচার এবং আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে শহরের প্রাণকেন্দ্র চক বাজার জামে মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
​নামাজ শেষে মসজিদ থেকে সাধারণ মুসল্লি ও নেতাকর্মীরা বেরিয়ে এসে চত্বরে জমায়েত হন। এতে নেতৃত্ব দেন ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) নেতা সারজিস আলম। এ সময় তার তীব্র ও জোরালো কণ্ঠে দেওয়া নানা প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে চক বাজার এলাকা।
​সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও আমজনতা ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘হাদি হত্যার বিচার চাই, বিচারকাজে টালবাহানা সইব না’ সহ বিচার চেয়ে নানা প্রতিবাদী স্লোগান দেন।
​সারজিস আলম তার বক্তব্যে বলেন, “হাদি হত্যার দীর্ঘদিন পার হয়ে গেলেও এখনও মূল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়নি। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিচারহীনতার সংস্কৃতি আর মেনে নেওয়া হবে না। অনতিবিলম্বে সকল আসামীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া না হলে আন্দোলন আরও কঠোর রূপ নেবে।”
​বিক্ষোভ সমাবেশে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনসিপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশ শেষে একটি প্রতিবাদী মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে